admin
প্রকাশিত: 1:52 PM, September 13, 2026
আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের বিকল্প নেই: মুফতি রশিদুর রহমান ফারুক
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনের কোনো বিকল্প নেই। কোরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং ঈমান ও আমলকে সুরক্ষিত রাখার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুন্নাতের অনুসরণকে আরও দৃঢ় করতে হবে।
তিনি আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমাকে সফল করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের দ্বীনি ও ইসলাহী আয়োজন মানুষের মধ্যে ঈমান-আমল ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইজতেমাকে সফল করতে সর্বস্তরের তৌহিদী জনতাকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
গত শুক্রবার বাদ এশা দক্ষিণ সুরমার চণ্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আগামী ৩০ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় আজিমুশ্বান ইসলাহী ইজতেমা সফল করার লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব লিয়াকত আলীর সভাপতিত্বে ও মাওলানা ফরিদ আহমদ এবং সেক্রেটারি শায়খ মুর্তজা আহমদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা নায়বে আমীর হাফিজ মাওলানা ফজলুর রহমান, মাধবপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি সাইফুল আলম, কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা আব্দাল আহমদ খান, জেলা নায়বে আমীর ক্বারী আব্দুল মতিন, জেলা আমীর হাফিজ মাহবুব রহমান, যুগ্ম মহাসচিব শায়খ আহমদ আমীন, হাজী আব্দুল আহাদ, মাওলানা জাহিদ আহমদ, মাওলানা রওনক আহমদ প্রমুখ।
মাহফিলে আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ এবং দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সভাশেষে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো