admin

প্রকাশিত: 4:31 AM, September 14, 2026

সিসিক নির্বাচন: জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

সিসিক নির্বাচন: জামায়াতের প্রার্থী বদল ঘিরে পর্দার আড়ালে অসন্তোষ

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

প্রকাশ্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখা হলেও পর্দার আড়ালে অভ্যন্তরীণ অসন্তোষ ঘনীভূত হচ্ছে। বারবার প্রার্থী পরিবর্তন এবং স্থানীয় একাধিক প্রভাবশালী নেতার মনোনয়ন পাওয়ার আকাক্সক্ষায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি ও অস্বস্তি।

দলীয় সূত্রে জানা গেছে, সিসিক নির্বাচনে মেয়র পদে জামায়াত এ পর্যন্ত অন্তত কয়েকবার প্রার্থী তালিকায় রদবদল এনেছে। শুরুতে সিলেট জেলা জামায়াতের নেতা মাওলানা হাবিবুর রহমানের নাম প্রকাশ্যে আনা হয়। পরবর্তীতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলামের নাম আলোচনায় আনা হয়। তবে সর্বশেষ সেই সিদ্ধান্ত থেকেও সরে এসে দলটির পক্ষ থেকে সিলেট মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বারবার প্রার্থী বদলের এই চিত্র দলের ভেতরে অভ্যন্তরীণ টানাপোড়েন ও সিদ্ধান্তহীনতারই বহিঃপ্রকাশ।

এদিকে ড. নুরুল ইসলাম বাবুলকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও জামায়াতের একটি অংশ এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারছে না বলে গুঞ্জন রয়েছে। বিশেষ করে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দলের প্রভাবশালী নেতা মাওলানা লোকমান আহমদ সিসিকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি শক্ত প্রার্থী হিসেবে দলের ভেতরে নিজস্ব বলয় তৈরি করছেন বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

প্রার্থী পরিবর্তনের বিষয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নির্বাচন করতে অক্ষমতা প্রকাশ করেছিলাম। এরপর দল সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অন্যদিকে সিলেট মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম এ বিষয়ে বলেন, কেন্দ্রীয় জামায়াত এর আগে সাংগঠনিকভাবে কোনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। বর্তমানে কেন্দ্রীয়ভাবে যে নাম ঘোষণা করা হয়েছে, সেটিই সিসিক নির্বাচনে মেয়র পদে আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম সিসিক নির্বাচনে ড. নুরুল ইসলাম বাবুলকে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ড. বাবুল পূর্বে সিলেট মহানগর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর সিলেটের কোর্ট পয়েন্টে রাজনৈতিক সংঘাতের সময় হামলার শিকার হয়েছিলেন।

ক্যাডারভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে পরিচিত জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা এই বিরোধ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। তবে ভেতরে ভেতরে চলা এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, তত স্পষ্ট রূপ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো