admin
প্রকাশিত: 5:34 AM, September 14, 2026
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। সফরকালে সিলেটে আগমন উপলক্ষে নগরীর গুরুত্বপূর্ণ ৭টি কৌশলগত পয়েন্টে তাঁকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নগরীর নির্ধারিত ৭টি পয়েন্টে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
সংগঠন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পয়েন্টভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্ব বণ্টন নিচে তুলে ধরা হলো:
চৌকিদেখী পয়েন্ট (সকাল ১১:০০ টা): ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতী দলের উদ্যোগে এ স্থানে অভ্যর্থনা জানানো হবে। এতে নেতৃত্বে থাকবেন সাদিকুর রহমান সাদিক, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী ও হুমায়ুন কবির শাহীন।
আম্বরখানা পয়েন্ট (সকাল ১১:০০ টা): ১, ৮, ৯, ১৭, ১৮, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং শ্রমিক দলের উদ্যোগে স্বাগত জানানো হবে। নেতৃত্ব দেবেন জিয়াউল হক জিয়া, আমির হোসেন, শহীদ আহমদ, মনজুরুল হাসান মন্জু ও সৈয়দ সাফেক মাহবুব।
দরগাহ গেইট (সকাল ১১:০০ টা): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই পয়েন্টে অভ্যর্থনা কর্মসূচি পরিচালিত হবে।
চৌহাট্টা পয়েন্ট (সকাল ১১:০০ টা): ২, ৩, ১০, ১১, ১২, ১৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ছাত্রদলের আয়োজনে এই পয়েন্টে স্বাগত জানানো হবে। নেতৃত্বে থাকবেন মাহবুব কাদির শাহী, আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মির্জা বেলায়েত হাসান লিটন ও শেখ কবির আহমদ।
জিন্দাবাজার পয়েন্ট (সকাল ১১:০০ টা): ১৩, ১৪, ১৫, ২৩, ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এখানে জড়ো হয়ে স্বাগত জানাবেন। এতে নেতৃত্ব দেবেন আফজাল উদ্দিন, নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব ও আক্তার রশিদ চৌধুরী।
টিলাগড় পয়েন্ট (দুপুর ১২:৩০ টা): ১৯, ২০, ২১, ২২, ২৪, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এখানে অভ্যর্থনা দেওয়া হবে। দায়িত্বে থাকবেন সুদীপ রঞ্জন সেন বাপ্পু, রহিম মল্লিক, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ।
শাহপরান পয়েন্ট (দুপুর ১২:৩০ টা): ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গঠিত এই পয়েন্টের স্বাগত কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আব্দুল মুনিম ও খুর্শেদ আহমদ খুশু।
সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ নির্ধারিত সময়ে সকল ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের স্ব-স্ব পয়েন্টে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম