admin
প্রকাশিত: 6:23 AM, September 14, 2026
শাল্লা প্রতিনিধি:
শাল্লায় অভিযান চালিয়ে ১৫ লিটার তৈরিকৃত চোলাই মদ, ৩০০ লিটার ওয়াশ (মদ তৈরির কাঁচামাল) ও বিভিন্ন ধরনের মাদক উপকরণ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে উপজেলার নারকিলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সজীবের নেতৃত্বে একটি দল নারকিলা গ্রামে অভিযান চালায়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মনিতা সিনহা এবং সিপাই টিপু কুমার চন্দ, নাঈমুল ইসলাম ও রাজিব গোয়ালা। দুপুর সাড়ে ১২টার দিকে নারকিলা গ্রামের জিয়াউর রহমানের (৪৪) বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের কন্টেইনার থেকে ৫ লিটার চোলাই মদ এবং তিনটি ড্রামে রাখা ৩০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত এসব আলামতের আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।
পরবর্তীতে দুপুর সাড়ে ১টার দিকে একই গ্রামের রব্বানীর (৪০) গোয়ালঘরে অভিযান চালিয়ে আরও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেন অভিযানকারীরা। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দুইজনই কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় এসআই আতাউর রহমান সজীব বাদী হয়ে জিয়াউর রহমান ও রব্বানীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাল্লা থানায় পৃথক নিয়মিত মামলা রুজুর আবেদন করেছেন। জব্দ করা আলামত ও নমুনা বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের বিভাগীয় হেফাজতে রয়েছে।
অভিযানের বিষয়ে এসআই আতাউর রহমান সজীব বলেন, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম