admin
প্রকাশিত: 1:53 PM, September 14, 2026
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা
মো.জুনেদ আহমদ,ফ্রান্স:
জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের উদ্যোগ জোরদার হয়েছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলা সংগঠনগুলোর নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব নিয়ে দলের ভেতরে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যেকোনো সময় ঘোষণা আসতে পারে নতুন কমিটির। দলীয় সূত্রগুলো বলছে, নেতৃত্ব বাছাইয়ে এবার রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, তৃণমূলে গ্রহণযোগ্যতা এবং দলের প্রতি আনুগত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে সংগঠনগুলোকে আরও সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের ভেতরে আলোচনা চলছে। বিদায়ী কমিটির শীর্ষ নেতাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের পর সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। তরুণ, রাজপথে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সামনে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পদে কারা আসছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আলোচনায় থাকা নামগুলোকে আপাতত সম্ভাব্য হিসেবেই দেখা হচ্ছে। স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি নিয়েও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন প্রতিবেদনে নাজমুল হাসান, ফখরুল ইসলাম রবিন, জহির উদ্দিন তুহিন ও কাজী রওনকুল হক শ্রাবণের নাম আলোচনায় এসেছে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন, তা এখনো চূড়ান্ত নয়। বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কোনো সংগঠন তিন বছর, কোনোটি পাঁচ বছর, আবার কোনো সংগঠন এক যুগেরও বেশি সময় ধরে একই নেতৃত্বে চলছে। এতে নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ কমার পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন দলের নেতারা। এবার সেই স্থবিরতা কাটিয়ে একযোগে একাধিক সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতিতে সংগঠন ধরে রাখার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় সূত্রের ভাষ্য, জাতীয় কাউন্সিল সামনে রেখে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের মূল লক্ষ্য হলো দলীয় কর্মকাণ্ড গতিশীল করা, তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় বাড়ানো এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি করা।
জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে ঘোষণা হয়েছে। তবে বিভিন্ন সংগঠনের শূন্য পদ পূরণ ও দায়িত্ব পুনর্বণ্টনের কাজও চলমান রয়েছে। সব মিলিয়ে পদপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও কমিটি ঘোষণার আগ পর্যন্ত কোনো নামকেই চূড়ান্ত বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। দলীয় সূত্রের মতে, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব বাছাই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো