admin

প্রকাশিত: 2:02 PM, September 14, 2026

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এইচএসসি ও দাখিল-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে।

গত শনিবার বিকেলে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শিক্ষা ট্রাস্টের সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা এডভোকেট আব্দুল খালিক ও জামিল আহমদ চৌধুরী, ডা. মামুন পারভেজ, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট ও মো. রুস্তম খান, সমিতির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, মোহাম্মদ মফিক আলী, কোষাধ্যক্ষ এডভোকেট অরুপ সেন বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, সাংস্কৃতিক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, নির্বাহী সদস্য মোহাম্মদ হাবীব আল নূর, মো: রইছ উদ্দিন ও মো. আব্দুল ওয়াহিদ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো: শফিকুল ইসলাম ও আহমদ কবির রিপন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আন্দালিব আব্দুল্লাহ জারিফ, রাহেল উদ্দিন মারুফ, রাহনুমা জান্নাত, আরাত্রিকা রায়, তানিয়া কবির তাহিয়া, আইয়াদ আল কবির, নাজিফা মেহজাবিন, রিয়ানা চৌধুরী এ্যাঞ্জেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্দালিব আব্দুল্লাহ জারিফ।

তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট যেভাবে কৃতি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে স্বীকৃতি দিয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং শিক্ষাবিদগণ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উপজেলা থেকে আগত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং বাছাইকৃতদের হাতে বৃত্তি তুলে দেন।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো