admin

প্রকাশিত: 2:03 PM, September 14, 2026

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে

সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের লেখনী শক্তি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এবং ক্যাম্পাসের নানা অসঙ্গতি দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত ১০ বছর ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি গঠনমূলক সমালোচনা করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। তারা শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ থাকে নি, বিভিন্ন প্রয়োজনে সামাজিক কাজও করে যাচ্ছে। করোনাকালীন ও অন্যান্য সংকটময় মুহূর্তেও এই সংগঠনের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।

গতকাল রবিবার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বর্ণাঢ্য আয়োজনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের একমাত্র সাংবাদিক সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’ এর মোড়ক উন্মোচন করা হয়।
‎

এদিন ‎সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এম সাইফুর রহমান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে আলোচনা ‎সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও ডেইলি ওয়াদার সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ।
‎‎

এ ছাড়া বক্তব্য দেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ ও মো. মুছলেহ উদ্দিন মুনাঈম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব হোসাইন।
‎‎

রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামী, শিবির সভাপতি আবু তাহের মিছবাহ ও ছাত্র-মজলিসের অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ।

রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ বুলবুল আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন ও স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম।

‎এক দশকে পদার্পণের এই আয়োজনে প্রকাশ করা হয় এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’। আলোচনা সভা শেষে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়। এর প্রচ্ছদ করেছেন সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফি। প্রচ্ছদ তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

‎‎এ সময় রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কেটে সংগঠনের এক দশকে পদার্পণ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়। সংগঠনের সহযোগী সদস্য নূর আলম দেশাত্ববোধক গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম