admin
প্রকাশিত: 10:28 AM, September 15, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের বেরারাই গ্রামে জামে মসজিদে যাতায়াতের একমাত্র সরকারি ইট সলিং রাস্তা জবরদখল করে স্টিলের গেট বসিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে দুদু মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বেরারাই গ্রামের জামে মসজিদে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরে মুসল্লিরা উক্ত সরকারি রাস্তাটি ব্যবহার করে আসছেন। গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় প্রভাবশালী সিরাজ মিয়া, আব্দুল খলিল, রাশেদ মিয়া, ছমছু মিয়া, ওয়ারিস মিয়া, আজাদ মিয়া, অঙ্গুর মিয়া ও তামিম মিয়াসহ কয়েকজন রাতের আঁধারে ওই সরকারি রাস্তায় একটি স্টিল ও লোহার গেট স্থাপন করে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেন।
পরদিন ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে রাস্তাটি বন্ধ দেখতে পান। এ বিষয়ে কথা বলতে গেলে বিবাদীরা মুসল্লিদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি প্রতিবাদকারীদের একা পেলে প্রাণনাশের ও লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জনগুরুত্বপূর্ণ একমাত্র পথটি বন্ধ করে দেওয়ায় যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে ন্যায়বিচার, জীবনের নিরাপত্তা ও সরকারি রাস্তাটি দ্রুত উন্মুক্ত করার দাবিতে ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের দ্বারে দ্বারস্থ হন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ও যাতায়াতের পথ সুগম করতে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম