admin
প্রকাশিত: 10:35 AM, September 15, 2026
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ মনসুর ম্যানশনের ৪র্থ তলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি রেদোয়ান খান।
অনুষ্ঠানের শুরুতে দারস পেশ করেন ওসমানীনগর ইসলামিক একাডেমির ভাইস প্রিন্সিপাল নিজাম উদ্দীন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জাহেদুর রহমান চৌধুরী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সীরাত থেকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে শিক্ষা গ্রহণ করতে হবে।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাফির আহমদ, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ, ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন জামায়াত নেতা আজাদুর রহমান চৌধুরীসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ এবং ব্যক্তিগত, সামাজিক ও কর্মজীবনে তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার