admin
প্রকাশিত: 6:17 AM, September 16, 2026
শাবিপ্রবি প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে শিক্ষা উন্নয়নবিষয়ক ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার আট ইউনিয়নের সকল উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে তিনটি ভ্যানুতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমদাদুল হক শরীফ। এ সভা আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, ধারাবাহিকভাবে আয়োজিত তিনটি মতবিনিময় সভার মধ্যে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে, জালালপুর ও সিলাম ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জালালপুর উচ্চ বিদ্যালয়ে এবং লালাবাজার, তেতলি, কামালবাজার ও মোল্লারগাঁও ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সম্প্রতি প্রগতি উচ্চ বিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ। সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল। মতবিনিময় সভাগুলোতে শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফল অর্জনে পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করা, নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলা, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষক-অভিভাবকের সমন্বয় এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে বিষয়ভিত্তিক সহায়তা প্রদান এবং অভিভাবকদের আরও সক্রিয়ভাবে সন্তানদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফ শিক্ষার্থীদের সম্ভাবনা ও সক্ষমতা কাজে লাগিয়ে কাক্সিক্ষত ফলাফল অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শুধু বিদ্যালয় নয়, পরিবার ও সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
উপজেলার সব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিততে মতবিনিময় সভাগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেও বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ধারাবাহিক এসব মতবিনিময় সভার মাধ্যমে দক্ষিণ সুরমার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, এসএসসি পরীক্ষার ফলাফল উন্নতকরণ এবং বিদ্যালয়-শিক্ষার্থী-অভিভাবকের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
তারেক রহমানের নির্দেশে জনগণের সুখে-দুঃখে বিএনপি মাঠে থেকে কাজ করছে: নাসিম হোসাইন দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে
দিরাই প্রতিনিধি: স্বাধীনতার প্রায় পাঁচ দশক পেরিয়ে গেলেও সুনামগঞ্জের দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর এলাকার মানুষের দীর্ঘদিনের সড়ক দুর্ভোগের অবসান ঘটেনি। এলাকাবাসীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগ ‘ইন বিটুইন ত্রিহোল্ডস’ নামক আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে
শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা (অকৃতকার্য) শিক্ষার্থী
৬ দিনেও পরিবারের পাশে নেই দি জৈন্তা সেন্টাল হাসপাতাল স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে নরমাল ডেলিভারির জন্য দি জৈন্তা সেন্টাল হাসপাতালে
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার
শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও
তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে