admin

প্রকাশিত: 3:44 PM, September 17, 2026

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বুধবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

মানববন্ধন থেকে শ্রমিক নেতৃবৃন্দ ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন এবং চালকদের দ্রুত লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা। সকল অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য একটি যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা। যত্রতত্র অটোরিকশা আটক, রিকশা শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করা এবং ইতোমধ্যে জব্দকৃত যানবাহন অবিলম্বে মালিকদের কাছে ফেরত দিয়ে জীবিকার সংকট নিরসন করা।

ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে ও দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, ধানিছ মিয়া, রায়হান আহমেদ, ব্রজেন রায়, রাকিব হোসেন, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, রাজু কান্তি দাশ ও ইয়াসিন মিয়া সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটের অটোরিকশা শ্রমিকদের জীবন ও জীবিকার ভোগান্তি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যত্রতত্র রিকশা আটক ও হয়রানির ফলে ক্ষুদ্র পুঁজির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেখানে জাতীয় পর্যায়ে অটোরিকশার জন্য নীতিমালা তৈরির উদ্যোগ চলছে, সেখানে সিলেটে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন দ্রুত আটককৃত রিকশাগুলো শ্রমিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

সম্ভাবনার সিলেট বাস্তবতায় পিছিয়ে

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা জামায়াত আদর্শিক নেতৃত্বের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়: মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা- ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন