admin
প্রকাশিত: 3:48 PM, September 17, 2026
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের মূল লক্ষ্য। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব গড়ে তুলতে হবে।
তিনি গত মঙ্গলবার রাতে সিলেট মহানগরীর মিরাপাড়া এলাকায় শাহপরান পশ্চিম থানার ২৪নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা আমীর মু. শাহেদ আলী, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন ও ৩২নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী সৈয়দ ফরহাদ হোসাইন। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবী এখলাছ উদ্দিন, মীর হোসাইন, আবুল হোসেন ও তাহমিদ আহমদ প্রমুখ। সভায় জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জামায়াতে যোগদান করেন।-বিজ্ঞপ্তি
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।