admin
প্রকাশিত: 3:49 PM, September 17, 2026
স্টাফ রিপোর্টার:
জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ ও পর্যটনসহ সব খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
গতকাল বুধবার সিলেটে কুনমিং-মন্ট্রিয়ল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক (কগএইঋ)-এর আলোকে হালনাগাদকৃত ‘জাতীয় জীববৈচিত্র্য কৌশল ও কর্মপরিকল্পনা (ঘইঝঅচ) ২০২৬-২০৩০’ বিষয়ে স্থানীয় অংশীজনদের অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সিলেট হাওর, পাহাড়, টিলা, চা-বাগান ও নদীঘেরা এক অত্যন্ত বৈচিত্র্যময় অঞ্চল। তাই এ অঞ্চলের সার্বিক উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জীববৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া জরুরি। পর্যটন ও পরিবেশের ভারসাম্যের কথা উল্লেখ করে তিনি টাঙ্গুয়ার হাওরের উদাহরণ দেন এবং বলেন, বাণিজ্যিক কার্যক্রমের নামে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা যাবে না। কেবল সভা-সেমিনারে সীমাবদ্ধ না থেকে ব্যক্তিগত আচরণ ও মানসিকতায় পরিবর্তন আনার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দার, সিলেটের বিভাগীয় পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক মোহাম্মদ হাসান হাছিবুর রহমান, এ কে এম রফিকুল ইসলাম, উপপরিচালক পাপিয়া সুলতানা এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
সভাপতির বক্তব্যে ড. মোঃ লুৎফর রহমান বলেন, সংরক্ষিত এলাকার কার্যকর ব্যবস্থাপনা, বেসলাইন অ্যাসেসমেন্ট, প্লাস্টিক ও দূষণ নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে
আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, হাওর, পাহাড়, পাথর, গ্যাস, কৃষি এবং বিপুল প্রবাসী আয়ের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সিলেটের অবস্থান অত্যন্ত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর
স্টাফ রিপোর্টার: জীববৈচিত্র্য সংরক্ষণে শুধু পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ মন্ত্রণালয়ের একক উদ্যোগ যথেষ্ট নয়, বরং কৃষি, মৎস্য, অবকাঠামো, শিল্প, নগরায়ণ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই জামায়াতের
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন