admin
প্রকাশিত: 4:23 PM, September 18, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছে না। দিন দিন পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এতে হাম নিয়ে বিভাগজুড়ে দেখা দিয়েছে প্রচণ্ড উদ্বেগ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে প্রাণ হারিয়েছে আরও তিন শিশু। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৩ জন রোগী। গত বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জে এবং একজনের মৌলভীবাজারে। এ নিয়ে হাম ও সন্দেহভাজন হামে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬৮ জনে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জ ও সিলেটে। সিলেটে এ পর্যন্ত মারা গেছে ৬৩ জন, সুনামগঞ্জে ৬২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে মৃত্যু হয়েছে ১৪ জনের।
এদিকে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৫১৮ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি ১৯২ জন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি আছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৯৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭১ জন ভর্তি হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, বিয়ানীবাজারে ৫ জন, রাগীব-রাবেয়া ও পার্কভিউ হাসপাতালে ৪ জন করে, কোম্পানীগঞ্জে ৪ জন এবং ধর্মপাশায় ১ জন রোগী ভর্তি হয়েছে। ক্রমবর্ধমান রোগীর চাপে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা
স্টাফ রিপোর্টার: ১৯৯৩ সালে রাজনীতিতে পথচলা শুরু করেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১২নং ওয়ার্ড
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা