admin
প্রকাশিত: 6:42 AM, September 19, 2026
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পাকশাইল গ্রামস্থ ‘ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ফ্রি ফ্রাইডে অ্যান্ড কমিউনিটি ক্লিনিক’-এ এই আয়োজন করা হয়।
ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ, রক্তের শর্করা (সুগার) ও ইসিজি পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা গ্রহণ করেন মোট ৯০ জন রোগী। এর মধ্যে ৫২ জন নারী এবং ৩৮ জন পুরুষ। প্রত্যন্ত অঞ্চলের অসহায় নারী রোগীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ক্যাম্পটির একটি বিশেষ দিক ছিল।
স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. নুরুন নাহার ফাতেমার সার্বিক তত্ত্বাবধান ও পরামর্শে ক্যাম্পটি পরিচালিত হয়। ‘ডোন্ট মিস এ বিটÑহৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হন, নিয়মিত হার্ট চেক-আপ করুন’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে চিকিৎসকরা সেবা প্রদান করেন।
ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে রোগীদের চিকিৎসা দেন পার্কভিউ হাসপাতালের সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুল্লাহ ইবনে আমিন চৌধুরী। এছাড়াও চিকিৎসাসেবা ও কার্যক্রমে অংশ নেন পার্কভিউ হাসপাতালের আরএমও মুফতি মোহাম্মদ সামস এবং ফার্মাকোলজি বিভাগের লেকচারার কে এম হাফিজুর রহমান।
চিকিৎসকরা জানান, অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান ও অসচেতনতার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক অসচ্ছলতার কথা মাথায় রেখে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্যাম্পটি সফলভাবে বাস্তবায়নে ভূমিকা রাখেন ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন সবু এবং মেডিকেল অফিসার ডা. সিরাজুর রহমান। বিনামূল্যে উন্নত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আগত সাধারণ রোগীরা।
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের হাওরাঞ্চলবেষ্টিত লাখাই উপজেলার ১নং ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বরÑআজকের এই
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে পৃথক তিনটি অভিযান চালিয়ে এয়ারগান, বিপুল পরিমাণ গাঁজা এবং স্মার্টফোনসহ অনলাইন জুয়া চক্রের চার সদস্য ও