admin
প্রকাশিত: 5:06 AM, September 20, 2026
সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন বালুচর বাজার সংলগ্ন ১৬/১ মাস্টার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে লিলির বাসা নামে একটি ভাড়া বাসায় দিনদুপুরে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর, তল্লাশি ও এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শাহপরাণ থানা পুলিশের বিরুদ্ধে।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে ও সিলেট হকার মার্কেটের ব্যবসায়ী খালেদ আহমদের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, খালেদ আহমদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বালুচরের ‘লিলির বাসা’র নিচতলার একটি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি সিলেট হকার মার্কেটে সুনামের সহিত ব্যবসা করে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের নেতৃত্বে এসআই সুব্রত চৌধুরীসহ প্রায় ২৫ জনের একটি পুলিশ দল খালেদ আহমদের বাসায় তল্লাশি অভিযান চালায়।
হঠাৎ এই অভিযানের কারণ জানতে চাইলে পুলিশ দাবি করে, খালেদ আহমদ একজন বড় মাপের মাদক ব্যবসায়ী এবং সেই তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি। তবে অভিযানকালে খালেদ আহমদ বাসায় উপস্থিত ছিলেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, খালেদ আহমদকে বাসায় না পেয়ে তাঁর স্ত্রী মুমিনা বেগমের ওপর চড়াও হয় পুলিশ। মাদক কোথায় রাখা হয়েছে তা স্বীকার করতে তাঁকে চরম চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের গায়ে হাত তোলেন এবং তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগে মুমিনা বেগম ও তাঁর স্বামী খালেদ আহমদ সিলেটের সংবাদ পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের জানান, এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের হাত ধরে টেনে ধরে বলেনÑ’তোমার স্বামীকে যেহেতু পাচ্ছি না, তোমাকেই থানায় নিয়ে যাব। তখন তোমার স্বামী থানায় হাজির হলে তাকে রেখে তোমাকে ছেড়ে দেব।’ এ কথা বলে তিনি শারীরিক লাঞ্ছনা ও টানাটানি করেন।
তারা আরো অভিযোগ করেন, ওসি ফেরদৌস আহমেদ ও এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘরে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কোনো প্রকার প্রমাণ বা মাদক না পেয়েও একজন সম্মানীয় ব্যবসায়ীকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে।
এদিকে এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদ আহমদ একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি কখনো কোনো অপকর্ম বা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। অযথাই পুলিশ এসে এই নিরীহ পরিবারটিকে হয়রানি করেছে।
ঘটনার বিষয়ে শাহপরাণ থানায় সরাসরি গিয়ে ওসি ফেরদৌস আহমেদের সাথে দেখা করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়েছিল, তবে বাসা থেকে কিছুই পাওয়া যায়নি।
খালেদ আহমদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ওসি দাবি করেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে চারটি মামলা রয়েছে। তবে শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।
অভিযুক্ত এসআই সুব্রত চৌধুরী মুঠোফোনে জানান, আমি তাঁর স্ত্রীর গায়ে হাত দিইনি। ২৫ জন পুলিশ সদস্য সাথে থাকা অবস্থায় কি এমন কাজ করা সম্ভব? যদি আমি একা হতাম হবে তা বলতে পারতো বা এমন অভিযোগ করার সুযোগ থাকত। আমরা সন্ধাবেলা গিয়েছি এবং সাথে স্বয়ং ওসি স্যারও ছিলেন।
কোনো মাদকদ্রব্য উদ্ধার না হওয়া সত্ত্বেও একটি পরিবারের ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর এবং গৃহবধূকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা