admin

প্রকাশিত: 2:53 PM, September 20, 2026

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে শনিবার দুপুরে বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণ ও সুরমা নদী তীরবর্তী এলাকায় ‘বাঘা ইউনিয়নবাসী’র ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে ও হিসাবরক্ষক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সুবিধাভোগী চক্র প্রতিরাতে বাঘা মাদ্রাসার আশপাশ এবং কান্দিগাঁও খেয়াঘাট সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে ঐতিহাসিক গোলাপনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, বাঘা ইউনিয়ন পরিষদ ভবন, বিপুল পরিমাণ ফসলি জমি এবং বসতবাড়ি চরম হুমকির মুখে পড়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে ভয়াবহ নদীভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও বালু খেকো চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। নদী রক্ষা ও জনস্বার্থে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর আকস্মিক ও কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর কাদের সেলিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছানু মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক জামাল আহমদ, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাকিল আহমদ, আবুল হাসনাত, নজরুল ইসলাম, হাজী আতিকুর রহমান, মাহবুবুর রহমান, হাজী মাহতাব উদ্দিন, সাদ উদ্দিন, জয়নুর রহমান, মাও. এনাম উদ্দিন, নিহাদ আহমদ ও বাবু যিষু দেব। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা ফুজায়েল আহমদ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং