admin

প্রকাশিত: 11:53 AM, September 21, 2026

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) বিশ্বনাথ’-এর আয়োজনে এবং ‘মিনিংফুল ইনফরমেশন অ্যান্ড পিস বিল্ডিং সার্ভিসেস (MIPS)’-এর উদ্যোগে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগান ও ‘শান্তিতে বিনিয়োগ করুন, সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিনের পরিচালনায় কর্মসূচির শুরুতে পৌর শহরের বাশিয়া ব্রিজের ওপর থেকে একটি শান্তি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এক মিলনায়তনে শান্তির সংস্কৃতি গঠন ও সহিংসতামুক্ত সমাজ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা অপরিহার্য। হিংসা-বিদ্বেষ ভুলে সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্বাসেডর সাংবাদিক তজম্মুল আলী রাজু, সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, গণফোরাম সভাপতি তরিকুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানা, পিএফজি সদস্য হোশাহীন আহমদ শাহীন, কাওছার খান, নাজমা বেগম, হাসিনা বেগম, আশিকুর রহমান রানা, হাসান মাহমুদ রিপন, শফিক আহমদ পিয়ার, আন্তঃধর্মীয় কমিটির সদস্য সচিব মলয় ভট্টাচার্য, সংগঠক কাওছার আহমদ তুলাই, তহুরুদ্দিন, কিনু মিয়া, এসপি সেবু, সুজিদ বৈদ্যসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের