admin
প্রকাশিত: 4:44 AM, September 22, 2026
আব্দুর রহমান:
সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই বাহনটির ওপরই মূলত নির্ভর করতে হয়। তবে অনিয়ন্ত্রিত ভাড়া, চালকদের ইচ্ছামতো গন্তব্য নির্বাচন ও যাত্রী হয়রানির কারণে সিলেটের গণপরিবহন খাত চরম অরাজকতার মুখে পড়েছে। ফলে নগরবাসীর ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে।
সিলেটের বিভিন্ন রুটে একই দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। নির্দিষ্ট কোনো গন্তব্যে যেতে চাইলে চালকের পছন্দ না হলে বা কাক্সিক্ষত ভাড়া না মিললে তারা যাত্রী নিতে অস্বীকৃতি জানান। বিকল্প গণপরিবহনের তীব্র সংকট থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে যাতায়াতকারীদের। এই অরাজকতা নিয়ন্ত্রণে ২০২৫ সালের সেপ্টেম্বরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) রুটভিত্তিক ভাড়া তালিকা প্রণয়নের উদ্যোগ নেয় এবং সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত একটি প্রস্তাবিত তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু তদারকির অভাবে মাঠপর্যায়ে সেই উদ্যোগের কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি।
বর্ষা কিংবা রাতের বেলা যাত্রীদের এই জিম্মিদশা আরও ভয়াবহ রূপ নেয়। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, বৃষ্টি বা রাতে সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া দাবি করা হয়। এতে করে সবচেয়ে বিপাকে পড়েন জরুরি প্রয়োজনে বের হওয়া রোগী, নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীরা। গত আগস্টে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও গ্যাস সংকটের অজুহাতে চালকরা আবারও অন্যায্যভাবে ভাড়া বাড়িয়ে দেন। অটোরিকশা চালকদের দাবি গ্যাসের সংকট, পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা, যন্ত্রাংশের উচ্চমূল্য এবং মালিকের দৈনিক জমা মিটিয়ে তাদের আয় কমে গেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, পরিচালন ব্যয় বাড়লে কর্তৃপক্ষের মাধ্যমে ভাড়া পুনর্র্নিধারণ করা যেতে পারে, তবে নিজ ক্ষমতাবলে যাত্রীদের জিম্মি করে বাড়তি টাকা আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে নগরীতে জনক্ষোভও দানা বাঁধছে। চলতি বছরের জুলাইয়ে অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে প্রতিবাদ জানান। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত হলেও এটি প্রমাণ করে যে অটোরিকশার ভাড়া অনিয়ম এখন সাধারণ মানুষের দৈনন্দিন সহনশীলতার সীমা ছাড়িয়ে গেছে।
নগরবাসীদের মতে, সিলেট শহরের অপরিকল্পিত পরিবহন ব্যবস্থার কারণে অটোরিকশার ওপর নির্ভরশীলতা অতিরিক্ত বেশি। বাস বা অন্যান্য বিকল্প যাতায়াত ব্যবস্থা কার্যকর না থাকায় চালকরা এই সুযোগের অপব্যবহার করছেন। শুধু ভাড়া তালিকা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না; বরং প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট টাঙানো, চালকের তথ্য দৃশ্যমান রাখা এবং হয়রানির শিকার হলে দ্রুত অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনা এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া সিলেটের সাধারণ যাত্রীদের এই জিম্মিদশা থেকে মুক্ত করা সম্ভব নয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে
আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই
নুরুল আমিন, মামুন ও ইয়ামিনকে ঘিরে প্রশ্ন ‘খুঁটির জোর’ কোথায়? সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি
জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন
জুয়া, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে তোলপাড় দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন