admin
প্রকাশিত: 11:31 AM, September 22, 2026
মুক্তাদির আল সেলিম:
সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি নৌকা ধব্বংশ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ২টা পর্যন্ত রাংপানি নদী ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২৭টি নৌকা ধব্বংশ করা হয়। উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ধব্বংশ করা নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়।
অভিযানকালে টাস্কফোর্সের কর্মকর্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীব বৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়
মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা
সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে