admin

প্রকাশিত: 8:27 AM, September 23, 2026

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

শাবি প্রতিনিধি:

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় অ্যালেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের সৌজন্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে জার্মানি বিশ্বজুড়ে একটি সমৃদ্ধ ও নির্ভরযোগ্য স্থান। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাবিপ্রবির শিক্ষার্থী ও গবেষকেরা যাতে আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা জোরদার করতে কাজ করছে।

তিনি আরও বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষার বিভিন্ন বৃত্তি, গবেষণা তহবিল ও আবেদনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের এসব সুযোগ কাজে লাগানোর বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন এরাসমাস মুন্ডুস স্কলার অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, ডিএএডি বাংলাদেশের আঞ্চলিক কর্মকর্তা মাহমুদুল হাসান সুমন এবং বাংলাদেশে অবস্থানরত হামবোল্ট অ্যাম্বাসেডর সায়েন্টিস্ট ড. অজিত ঘোষ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে গণধর্ষণ মামলায় দুইজনের ৩ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ, জৈন্তাপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ

স্টাফ রিপোর্টার: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব বালিদাড়া গ্রামের আব্দুল মান্নান ও তার কন্যা খালিদা বেগম এবং ঢাকার বাসিন্দা

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগরে ডাচ্-বাংলা ব্যাংকের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অপারেশন হয়েছে ৩৭ জনের

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা লাগবে না

বাংলাদেশ-আজারবাইজানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর মো.জুনেদ আহমদ,ফ্রান্স: কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিতে বাংলাদেশ ও

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবার পেল সহায়তা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত নেই, তবুও অদম্য আশরাফের স্বপ্ন স্বাবলম্বী হওয়া

দুই হাত হারিয়েও পা দিয়ে লিখে দাখিল পাস, স্বাবলম্বী হতে চাকরি চান জৈন্তাপুরের আশরাফ জাহিদুল ইসলাম : দুই হাত নেই,

গোয়াইনঘাটে ওসির নেতৃত্বে টানা সাঁড়াশি অভিযান, কোণঠাসা অপরাধী ও মাদক কারবারিরা

গোয়াইনঘাটে ওসির নেতৃত্বে টানা সাঁড়াশি অভিযান, কোণঠাসা অপরাধী ও মাদক কারবারিরা

স্টাফ রিপোর্টার: সিলেটের পর্যটনসমৃদ্ধ ও সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অত্যন্ত কঠোর আইনানুগ

বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ সিলেট নগরবাসী

বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ সিলেট নগরবাসী

বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় দলবদ্ধ বিচরণ, পথচারী ও মোটরসাইকেল চালকদের ভোগান্তি আব্দুর রহমান: সিলেট নগরীর বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা,