admin
প্রকাশিত: 9:29 AM, September 23, 2026
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মার্কেটের ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ”-এর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নির্বাচনে সভাপতি প্রার্থী মহান চৌধুরী (তারেক)। এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. এনামুল হক, সাধারণসম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান, অর্থ সম্পাদক রিপন সিংহ, দপ্তর সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামরুল, সদস্য মো. বকুল আহমদ, মো. জুবের আহমদ, মিজানুর রহমান, হাফিজ তাছলিম উদ্দিন তালুকদার।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মার্কেট ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে তারা কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ব্যবসায়ীদের মূল্যবান ভোট চেয়ে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
তারা ইশতেহারে উল্লেখ করেন, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স সিলেটের মধ্যে একটি সুনামধন্য মার্কেট হিসেবে গড়ে তোলা। সুন্দর, সৌহার্দ্য ও মনোরম পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার পরিবেশ তৈরি করা। সকল ব্যবসায়ী আমরা একে অপরের সহায়কের, ন্যায্যতার ভিত্তিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বিগত দিনে দেখেছি সামান্য সমস্যা কে পুজি করে বহিরাগত সন্ত্রাস দ্বারা মার্কেটের ভিতরে আতঙ্কের পরিবেশ সৃষ্টির মাধ্যমে শক্তি প্রদর্শন করে ব্যবসার পরিবেশ নষ্ট করা হয়েছে। আমরা এই উদ্ভুত পরিবেশ থেকে মার্কেটকে সম্পূর্ণ নিরাপদ রাখতে চাই। যারা এই অবস্থা সৃষ্টি করবে। তাহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও বলেন, ইসি সমস্যা, বিদ্যুৎ বিল ও সার্ভিস চার্জ সমস্যা, জেনারেটর সমস্যা, দোকান মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীর দূরস্ত সমাধান, দোকান কোঠা বিক্রি ও ভাড়া, সাজসজ্জা, বিভিন্ন সামাসাজিক কাযর্কম পরিচালনা করা সহ বিভিন্ন কর্মসূচী আমরা বাস্তবায়ন করবো। বিজ্ঞপ্তি
সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা
সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ
শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী
সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।