admin
প্রকাশিত: 3:25 PM, September 23, 2026
স্টাফ রিপোর্টার:
১৯৯৩ সালে রাজনীতিতে পথচলা শুরু করেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১২নং ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে তিনি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে একই ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন এবং দীর্ঘদিন সিলেট মহানগর যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি একাধিক মামলা, হামলা, গ্রেপ্তার ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। দলীয় সূত্রে জানা যায়, সে সময় তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং তিনি মোট পাঁচবার কারাভোগ করেন।
পরে তারেক রহমানের নির্দেশনায় অনুষ্ঠিত সিলেট মহানগর বিএনপির প্রথম ওয়ার্ড সম্মেলনে বিপুল ভোটে তিনি ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাত্র চার দিনের মাথায় তাঁর বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে তিনটি মামলা দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, হরতাল, অবরোধ, মিছিল, সমাবেশ ও দলীয় কর্মসূচিতে ১২নং ওয়ার্ড বিএনপিকে নেতৃত্ব দিয়ে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। আন্দোলন ও নির্বাচনী কর্মকাণ্ডকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে প্রায় নয়টি মামলা ছিল বলে দলীয় নেতাকর্মীরা জানান।
পরবর্তীতে তিনি সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পান। জুলাই আন্দোলনসহ গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে নেতাকর্মীরা উল্লেখ করেন।
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় দিন-রাত পরিশ্রম করেন তিনি। দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর মতো ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।
তারা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়ন করে ভবিষ্যতে সিলেট মহানগর বিএনপিতে তাঁকে আরও গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে অধিষ্ঠিত করা হলে দল উপকৃত হবে।
পরিশেষে নেতাকর্মীরা দেওয়ান আরাফাত চৌধুরী জাকির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে দল তাঁর অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা