admin

প্রকাশিত: 3:57 PM, September 23, 2026

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যবহার করে কৃষিজমিতে ধান রোপণ ও আদালতের আদেশ অমান্যের কথা উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা শুকুর মিয়া তালুকদার। অভিযোগে মুফতি আব্দুর রশীদ, হারুনুর রশীদ, নুরুজ্জামান ও শিবলি বাবুর্চিকে বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগে শুকুর মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধূপাগোল এলাকায় প্রায় ৯ কিয়ার ভূমি ভোগদখল করে আসছেন। বিবাদীরা জাল দলিল তৈরি করে ওই ভূমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে তিনি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে গত ২৭ জুলাই (মামলা আদেশ নং-১৮/২০২৫) আদালত তার পক্ষে রায় দেন এবং বিবাদীদের জোরপূর্বক ভূমি দখল না করার নির্দেশ দেন। পাশাপাশি গত ২৭ আগস্ট এয়ারপোর্ট থানাকে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৫ সেপ্টেম্বর সকালে ১ নম্বর বিবাদীর নেতৃত্বে অন্য বিবাদীরা প্রায় ৩০০ মাদ্রাসাছাত্রকে নিয়ে তার কৃষিজমিতে প্রবেশ করেন। এ সময় শিক্ষার্থীদের দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ানো হয় এবং জমির একটি অংশে ধান রোপণ করা হয়। ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানাকে অবহিত করা হলেও সেদিন রাষ্ট্রপতির সিলেট সফর থাকায় প্রশাসন তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১ নম্বর বিবাদী মুফতি আব্দুর রশীদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সহযোগী। নাদেলের প্রভাবে তাকে নানাভাবে হয়রানি, হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এমনকি গত ৫ আগস্টের পর নাদেলকে ধূপাগোল দরগাহ মাদ্রাসায় গোপনে আশ্রয় দেওয়া হয় এবং পরে পাথরবাহী গাড়িতে করে ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

অভিযোগে উল্লেখিত বিরোধপূর্ণ জমিটি সিলেট সদর উপজেলার ছালিয়া মৌজার (জে.এল. নং: ৫৩, সাবেক খতিয়ান: ২৩০০, এসএ দাগ: ১৬৫৫, ১৬৫৬, ১৬৫৮, ১৬৫৯, ১৬৬৭ এবং বি.এস. জে.এল. নং: ৪৫, বি.এস. খতিয়ান: ৪৯০, বি.এস. দাগ: ০৪৪৩ থেকে ০৪৬৮-এর বিভিন্ন দাগ) অন্তর্ভুক্ত। মোট ৭.০৪ একর ভূমির মধ্যে ২.৭৯ একর জমি নিয়ে এই বিরোধ চলছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এসএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা