admin

প্রকাশিত: 4:27 PM, September 23, 2026

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান

বিয়ানীবাজার প্রতিনিধি:

সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস (এচগঝ) কর্মপরিকল্পনার আওতায় সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার উপজেলার উত্তরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এস এম আব্দুর রহমান। তিনি বলেন, সরকারের কল্যাণমুখী উদ্যোগগুলোর সঠিক তথ্য তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এ সমাবেশের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিস্তারিত তুলে ধরার পাশাপাশি তিনি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন। মহাপরিচালক আরও বলেন, কেবল সরকারি উদ্যোগ দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক শুভ রায় সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ তৈরিতে জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সঠিক বার্তা পৌঁছে দিয়ে নারীরা ইতিবাচক সামাজিক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সমাবেশে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, স্থানীয় শিক্ষকমণ্ডলী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত নারীরা ডেঙ্গু প্রতিরোধ ও সরকারি উদ্যোগ বিষয়ে আলোচনা শোনেন। অনুষ্ঠানের সূচনায় সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা