admin
প্রকাশিত: 12:39 PM, September 24, 2026
স্টাফ রিপোর্টার:
এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আল মাদরাসাতুল আরাবিয়া আদ দ্বীনিয়া খোজারখলা মারকাজে ডেঙ্গু মশা নিধন বিষয়ক এ সভাটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মো. আকিকুর রেজা।
সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া ডেঙ্গুর বিপজ্জনক দিকগুলো ও সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে তথ্য অফিসার ডেঙ্গুর সাধারণ লক্ষণ ও বিপজ্জনক লক্ষণগুলো তুলে ধরে যথাসময়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এছাড়াও তিনি ডেঙ্গু ও যেকোনো মশাবাহিত রোগ প্রতিরোধে ও মশার কামড় থেকে সুরক্ষার জন্য শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখে এমন পোশাক পরা এবং গর্ভবতী নারী, নবজাতক ও শিশুদের দিনে ও রাতে মশারি ব্যবহারের পাশাপাশি অন্যান্য করণীয় সম্পর্কে সবাইকে অবহিত করেন। সপ্তাহে অন্তত ১ ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করা ও নিজে সচেতন হয়ে অন্যদেরকেও সচেতন করার আহ্বান জানান তিনি।
এছাড়াও সভায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে গত ১২ সেপ্টেম্বর ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শীর্ষক তিন মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ডেঙ্গুর প্রকোপ অন্তত ৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল