admin
প্রকাশিত: 4:14 PM, January 7, 2026
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর কর্মসূচি গত মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বুধবার (৭জানুয়ারি) নির্ধারিত সময় বিকাল ৪টায় এসোসিয়েশন কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও সালেহ আহমদ জিলান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল।
এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামে পরিচালনায় স্মৃতিচারণ করে শোক বইতে স্বাক্ষরকালে বক্তারা বলেন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। তাকে একসময় দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়ভাবে বলেছিলেন, বাংলাদেশই তার দেশ এবং তিনি এ দেশ ছেড়ে কোথাও যাবেন না। তিনি আজীবন দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এবং মৃত্যুর পূর্বে মুহুর্ত পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন।
বক্তারা বলেন, এ দেশের জন্য বেগম খালেদা জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। জনগণের প্রতি তার ভালোবাসা, দেশের উন্নয়ন ও মানুষের সেবায় তার ভূমিকা আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর অনেকেই বলেছিলেন, তাকে ছাড়া বিএনপি টিকে থাকতে পারবে না। কিন্তু বেগম খালেদা জিয়া দক্ষ নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখেন। তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনবার রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জনগণের সেবায় কাজ করেছেন। আমরা মরহুমার মাগফিরাত কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, সদস্য সাইদুল ইসলাম।-বিজ্ঞপ্তি
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা