admin
প্রকাশিত: 7:29 AM, September 26, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গত বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা জালালাবাদ গ্যাসের বিভিন্ন নথিপত্র জব্দ করে।
জানা গেছে, ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে এরমধ্যে নিয়ম বহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ ধরনের সুপারিশ আত্মসাতের ঘটনা ধামাচাপার শামিল বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাসের এক কর্মকর্তা। এ অবস্থায় বিষয়টি অনুসন্ধানে দুদক সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
জব্দ করা নথিপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক সিলেটের উপপরিচালক সুবেল আহমদ। তিনি বলেন, ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত গ্রাহকের প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রাথমিকভাবে তারা দুইজনের সংশ্লিষ্টতা পেয়েছেন।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর
মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার
মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি নুরুল হুদা মুকুট ও সদস্য সজীব রঞ্জন দাসের মালিকানাধীন একটি ফিলিং
স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির
সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম
ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে