admin
প্রকাশিত: 4:17 PM, September 27, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর ও খলাছড়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ থানার একটি দল। কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়নের জুলাই মাঝর চটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
এর আগে একই দিন দুপুর ১২টা ২০ মিনিটে খলাছড়া ইউনিয়নের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশের অপর একটি দল। এ সময় ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮)কে একটি পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া, চান্দশ্রীকোনা এলাকার মৃত ইব্রাহিম আলী ওরফে ইবই মিয়ার ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই
স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।
নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত