admin
প্রকাশিত: 10:49 AM, September 29, 2026
শহিদুল ইসলাম, বিয়ানীবাজার:
তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে গেছেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে গতকাল সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা, শ্রদ্ধা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে বিদায় সংবর্ধনা গ্রহণ করেন তিনি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষসহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। তারা প্রফেসর মো. তারিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহম্মদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনসুর আলমগীর, মদনমোহন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, মাউশির সিলেটের পরিচালক প্রফেসর ড. দিদার চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, প্রফেসর কবির আহমদ, প্রফেসর বিমান বিহারী রায়, প্রফেসর মো. করিম ইকবাল তাজওলী, প্রফেসর মুহাম্মদ লুৎফুর রহমান, প্রফেসর হায়াতুল ইসলাম, প্রফেসর প্রশান্ত কুমার মৃধা এবং মাউশির উপপরিচালক ড. আব্দুল কাদিরসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রফেসর মো. তারিকুল ইসলাম বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি ব্রত। আমি আমার কর্মজীবনের প্রতিটি মুহূর্তে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ বজায় রেখে এই মহান পেশার মর্যাদা রক্ষা করার চেষ্টা করেছি।” তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রফেসর মো. তারিকুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্মৃতিচারণ করেন। তারা তাঁর অবসরোত্তর জীবন সুখী, সুন্দর ও সমৃদ্ধ হোকÑএই প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রভাষক মিহির দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, প্রভাষক অনুপম দত্ত ও রাসেল হাবিব।
এর আগে কলেজ প্রাঙ্গণে সংবর্ধিত অতিথি প্রফেসর মো. তারিকুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করে বিয়ানীবাজার সরকারি কলেজের বিএনসিসি। পরে রোভার স্কাউটস দলের সদস্যরা তাঁকে সম্মান প্রদর্শন করেন।
সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে
আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু