admin
প্রকাশিত: 11:24 AM, September 29, 2026
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সম্প্রীতির নগরী সিলেটে অতীতের ঐতিহ্যকে লালন করে এবছরও সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। তিনি গত রবিবার সন্ধ্যায় সিলেট ব্রম্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে একথাগুলো বলেন।
পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল , ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারণ সম্পাদক দিপক কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,মহানগর শাখার সহ সভাপতি বিশ্বজিৎ দেবরায়, বিশ্বজিৎ গুণ, রাখাল দে, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক জিডি রুমু, নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরূন কুমার বিশ্বাস, পরিমল সিনহা, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন পরিমল সিনহা, ঊষা দাস, কৃষ্ণা কণিকা তালুকদার, পিযুষ পুরকায়স্থ, হারাধন দেব প্রবাস, মনমোহন দেবনাথ, শিশির কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। সভায় ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যবৃন্দকে যথাযথ দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।
সিলেট ব্রম্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা
সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে
আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু