admin
প্রকাশিত: 6:33 PM, September 30, 2026
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন দিনারকে বর্ণাঢ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট মহানগর বিএনপির ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদল সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয়। উক্ত কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। নতুন দায়িত্ব পাওয়ায় দিনারকে সংবর্ধিত করতে নগরের তেররতন এলাকায় এ শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা নতুন দায়িত্বে দেলোয়ার হোসেন দিনারকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার বলিষ্ঠ নেতৃত্বে সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আগামীতে আরও সুসংগঠিত, সক্রিয় ও গতিশীল হয়ে উঠবে।
অনুষ্ঠানে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দিনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উল্লাস প্রকাশ করেন।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন