admin

প্রকাশিত: 2:51 PM, October 1, 2026

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ ভাগ-বাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা রাখা, মাজার পরিচালনা কমিটি সংস্কার এবং পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় সামাজিক ও নাগরিক সংগঠনগুলোর সম্মিলিত মোর্চা ‘একতাবদ্ধ সিলেটবাসী’র উদ্যোগে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে লিখিত এই স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন।
বর্ষীয়ান রাজনীতিবিদ রেজাউল করিম জালালীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মইনুল ইসলাম আশরাফী, মুহাম্মদ আমিনুল ইসলাম বকুল, এম এ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, মুখতার আহমদ তালুকদার, মোহাম্মদ এহছানুল হক তাহের, রফিকুল ইসলাম সিতাব, তোফায়েল আহমদ, আনোয়ার আহমদ, সৈয়দ ফেরদৌস আহমদ, মো. মখলিছ মিয়া, সৈয়দ রাসেল, ইমতিয়াজ রহমান ইনু, টিপু চৌধুরী, রুবেল আহমদ তালুকদার, আব্দুল শহীদ খান, মো. কামাল মিয়া, মো. সাহেদ আহমদ শান্ত, মোহাম্মদ মাহফুজুর রহমান, শামসুল হক, মোহাম্মদ ইমরান হোসেন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা সানুল আহমদ, মাওলানা এম এ রহিম ও হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১২ জুন সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে ১৮ জুন শাহজালাল (রহ.) মাজারে চারটি নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি ডেক ও একটি দানবাক্স সিলগালা করা হয়। এরপর থেকে প্রকাশ্যে চারবার মাজারের দানের টাকা হিসাব করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা করা হয়। তবে হঠাৎ করে গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক মাজারের দানের টাকা ৬৫% খাদেম এবং ৩৫% উন্নয়ন খাতে ব্যয়ের ঘোষণা দেন, যা সাধারণ সিলেটবাসীকে মর্মাহত করেছে।
স্মারকলিপিতে বক্তারা বলেন, ৭০০ বছরের ইতিহাসে মাজারের দানের টাকা প্রকাশ্যে হিসাব করা হয়নি। সাবেক জেলা প্রশাসক যে স্বচ্ছতার প্রক্রিয়া শুরু করেছিলেন, তা অব্যাহত রাখা এবং মাজারের সার্বিক পরিচালনা জেলা প্রশাসনের অধীনে নেওয়া জরুরি।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

জকিগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে জমে উঠেছে আলোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপির মনোনয়ন পেতে মাঠে প্রবীণ ও তরুণ প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সীমান্তঘেঁষা এই সম্ভাবনাময় জনপদে বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় সরকার কাঠামোর

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

১৩ দফা বাস্তবায়নে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র স্মারকলিপি প্রদান

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা ব্যাংকে জমা ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণের দাবি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দান-খয়রাত ও মানতের অর্থ

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

স্বাস্থ্যসেবার দুয়ারে দুর্গন্ধের পাহাড় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে রোগী ও পথচারী

নবীগঞ্জ সংবাদদাতা: স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। যেখানে মানুষ সুস্থতার আশায় ছুটে আসে, সেই হাসপাতালের সামনেই যদি জমে ওঠে দুর্গন্ধ ছড়ানো

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা, আত্মবিশ্বাস ও মত প্রকাশের দক্ষতা গড়ে তোলে: অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম, টিলাগড় ক্যাম্পাসে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’। গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর

শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি এবং