admin

প্রকাশিত: 12:40 PM, October 3, 2026

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের ষষ্ঠ তলায় আনুষ্ঠানিকভাবে আইসিইউ সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ডা. সৈয়দ মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডা. রেজাউল করিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিসুন নূর এবং অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী প্রমুখ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের দ্রুত ও নিবিড় চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যেই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই আইসিইউ চালু করা হয়েছে। এখানে প্রয়োজন অনুযায়ী রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
ক্রিটিক্যাল কেয়ার টিমের তত্ত্বাবধানে থাকবেন সিলেটের একমাত্র ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডা. মহসিন উর রহমান মামুন। তাঁর তত্ত্বাবধানে সংকটাপন্ন রোগীদের প্রয়োজন অনুযায়ী নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা প্রদান করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, সিলেটের মানুষের চিকিৎসার জন্য যাতে অন্যত্র ছুটতে না হয়, সে লক্ষ্যেই আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ চিকিৎসক, নার্স ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার’Ñএই লক্ষ্যকে সামনে রেখে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড মানুষের পাশে থাকতে চায়। নতুন আইসিইউ চালুর মাধ্যমে সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় আরও একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা যুক্ত হলো।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই পেতে ‘৯৫ ব্যাচে’র দৌড়ঝাঁপ

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও বাদ পড়া ‘৯৫ ব্যাচে’র নেতাকর্মীদের মধ্যে নতুন করে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা পরিষদ জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

আস্থার সঙ্গে আধুনিক চিকিৎসার অঙ্গীকার সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নবনির্মিত আইসিইউ চালু

সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

হামের উপসর্গে নবীগঞ্জের ১৭ বছরের কিশোরের মৃত্যু

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা

ধলা মিয়া চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে এমপি লুনা

ধলা মিয়া চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে এমপি লুনা

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন ‎

আত্ম মানবতার সেবায় ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন ‎

‎রেজওয়ান আহমদ: ‎গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

সাংবাদিক ইদ্রিস আলীর পিতার অবস্থার উন্নতি, কৃতজ্ঞতা প্রকাশ

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার