admin

প্রকাশিত: 5:22 AM, October 6, 2026

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ
  • যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে
  • ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও প্রবাসী প্রভাবে অসন্তোষ

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা ও মহানগর বিএনপি’র মূল কমিটির আগে দলটির বিভিন্ন অঙ্গসংগঠন পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জেলা ও নগর যুবদল এবং মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের শীর্ষ পদ নির্ধারণে তৎপরতা চালাচ্ছেন নীতিনির্ধারকরা।
দলীয় সূত্র জানায়, গত ২০শে সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। এতে জেলা যুবদলের সভাপতি হয়েছেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক গণ-অভ্যুত্থানে আহত আব্দুস সালাম টিপু। নগর যুবদলের সভাপতি করা হয়েছে মীর্জা সম্রাট হোসেনকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাজী দিনার আহমদ। এ দুই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কাউন্সিল ছাড়া সরাসরি কেন্দ্র থেকে কমিটি দেওয়ায় সংগঠনের ভেতরে একধরনের ক্ষোভ তৈরি হয়েছে।
তাছাড়া, মো. মনিরুল ইসলামকে সভাপতি ও শিহাব উদ্দিন শিহাবকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয়েছে। বছরখানেক আগে গঠিত জেলা ও নগর তাঁতী দল বর্তমানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে তাদের সাংগঠনিক পরিধি বাড়াতে কাজ করছে।
অন্যদিকে, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনে বিলম্ব হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি নগর যুবদলের সাধারণ সম্পাদক হওয়া হাজী দিনার আহমদ একই সঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে বহাল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ছাত্রদলের পদপ্রত্যাশীদের দাবি, আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা এবং ক্যাম্পাসভিত্তিক রাজনীতিতে সক্রিয়দের যেন নতুন কমিটিতে মূল্যায়ন করা হয়। তবে কমিটি গঠনে যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন নেতার হস্তক্ষেপের অভিযোগ তুলে স্থানীয় নেতাদের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্বে আসতে সাবেক ছাত্রনেতাদের লবিং জোরদার হয়েছে।

মূল দলের সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে জানা গেছে, জেলা বিএনপি’র কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং মহানগরের কমিটির মেয়াদও শেষের পথে। মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর অবশিষ্ট ১৫টি ওয়ার্ড ও ৬টি থানা বিএনপি’র তৃণমূল গোছানোর কাজ শেষ করা হবে। তবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি আসতে কিছুটা বিলম্ব হতে পারে।
সার্বিক বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন গুছিয়ে দলকে শক্তিশালী করতে কেন্দ্র থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ও রাজনৈতিক আন্দোলনকে সামনে রেখে তৃণমূলে গতি ফেরাতে সেই নির্দেশনা অনুযায়ী অঙ্গসংগঠনের নেতারা কাজ করছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

১৪নং ওয়ার্ডে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

মূল দল পুনর্গঠনের আগেই অঙ্গসংগঠন গুছিয়ে সিলেট বিএনপি চাঙ্গা করার উদ্যোগ

যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

মদীনা মার্কেটে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কর্মসূচি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই: ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিউকে জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘সিলেটের পরিকল্পিত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই’: কয়েস লোদী স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

সিলেটে শারদীয় দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি জেলা ও মহানগরে এবার ৬৩৬টি মণ্ডপে পূজার আয়োজন

স্টাফ রিপোর্টার: শরতের শুভ্র কাশবনের দোলা আর শিউলি ফোটা স্নিগ্ধ সকালে প্রকৃতি জুড়ে এখন শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। ঢাক, ঢোল,

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

কনটেন্ট নাকি গোপন রাজনীতি ডা. ওরাকাতুল জান্নাতকে ঘিরে চরম বিতর্ক

বিমানবন্দরে অনিয়ম বনাম অস্বাভাবিক আচরণের বিতর্ক সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা স্টাফ রিপোর্টার: কয়েক বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয়