admin

প্রকাশিত: 5:42 PM, October 9, 2026

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট উপশহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট উপশহর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম-এর নেতৃত্বে উপশহর পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এবিসি পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপশহর শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের সাথে নিয়ে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপশহর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল মুনিম বলেন, “পাঁচ দশকের পথচলায় আইএফআইসি ব্যাংক সবসময় গ্রাহকদের আস্থা ও মানসম্মত সেবা প্রদানকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এসেছে। গ্রাহকদের অব্যাহত সমর্থন ও সহযোগিতায় ব্যাংকটি আজকে এই মাইলফলকে পৌঁছাতে পেরেছে। আগামী দিনেও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিয়ে আমরা গ্রাহকদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ব্যাংকের উপশহর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আব্দুল মোহায়মেন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড সেলস্ অফিসার আব্দুল্লাহ আল ইমরান, ব্যাংকের শিবগঞ্জ উপশাখার অফিসার ইনচার্জ হোসাইন মাহমুদ এবং জালালপুর উপশাখার অফিসার ইনচার্জ ফকরুল ইবনে আমির ভূঁইয়াসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

সুরমা নদীর উপর হবে ঝুলন্ত সেতু

স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির

স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়

‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

জেলা ও মহানগর যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেট ইউনিটের আনন্দ মিছিল

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

মানুষের মৌলিক অধিকার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে: মিফতাহ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশন শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান আজ

স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর