admin

প্রকাশিত: 3:04 PM, October 10, 2026

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ডাক দিবস পালিত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ডাক দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি এবার ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করছে ডাক বিভাগ, সিলেট। এ উপলক্ষ্যে হাতে নেওয়া হয়েছে সপ্তাহব্যাপী কার্যক্রম। প্রথমদিন গতকাল শুক্রবার ছিলো বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে নেতৃত্ব দেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী। র‌্যালিটি সিলেট মহানগরের ব্ন্দরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে সিলেট প্রধান ডাকঘরের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী।

সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক ডাক, সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল তন্ময় দে চৌধুরী, সিলেট প্রধান ডাকঘরের এপিএমজি কাম-পোস্টমাস্টার (ট্রেজারি) মধুসূদন বনিক, ডাক জীবন বীমা সিলেটের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) মোহাম্মদ কামরুল হাসান।

সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জুনিয়র হিসাবরক্ষক আব্দুল হাই ও গীতা পাঠ করেন পরিদর্শক (ক্যাশ-২) বাবু রুনু চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী পোস্টমাস্টার মো. মজিবুর রহমান খান পাঠান।

সভায় আরও বক্তব্য রাখেন- ইসলাম উদ্দিন, পরিদর্শক আবু ছালেহ মো. আল রাজি প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা হয়। এসময় ডাক-স্লোগানে মুখর হয়ে উঠে পুরো কনফারেন্স হল।

পরে পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডাকদিবস উপলক্ষ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬জন ছাত্র-ছাত্রী এবং ডাকসেবায় প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন ইউনিটের ১২ জন শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

এদিকে, ডাক সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আগামীকাল শনিবার বিকাল ৩টায় ডাক বিভাগ, সিলেটের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘চিঠি উৎসব’-এর। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শাবিপ্রবি প্রশাসনের সকল কর্মকর্তা-শিক্ষক এবং নানা অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শাবি শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এছাড়াও আরও ৪ দিন সিলেট প্রধান ডাকঘরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ