admin

প্রকাশিত: 5:19 AM, October 11, 2026

উদ্ধারকৃত ৬০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হস্তান্তর

উদ্ধারকৃত ৬০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হস্তান্তর

স্টাফ রিপোর্টার:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় উদ্ধারকৃত ৬০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন ফেরত দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া শখের মোবাইল ফোন হাতে পেয়ে মালিকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা এসএমপি এবং বিশেষ করে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম পুরাতন বা ব্যবহৃত মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বিক্রেতার পরিচয়, বৈধ কাগজপত্র এবং ডিভাইসের আইএমইআই নম্বর যথাযথভাবে যাচাই করে ফোন ক্রয়ের পরামর্শ দেন। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ কমিশনার আরও বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে অবহিত করতে হবে এবং আইনি সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংরক্ষণ করা জরুরি। হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

জনসাধারণের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এ ধরনের জনবান্ধব ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর : সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ- ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

বিশ্ববাজারে ফরাসি খাদ্যপণ্যের আধিপত্য বাড়ানোর উদ্যোগ সিয়াল প্যারিসে সক্রিয় মন্ত্রী নিকোলা ফরিসিয়ের

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্তে ১৯ বিজিবির বড় অভিযান ১০৭ বোতল মদ ও পিকআপসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল জব্দ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা

মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

সাংবাদিকদের সম্মানে সিলেট উইমেন্স চেম্বারের প্রশংসনীয় উদ্যোগ

স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও জিয়ারতের জন্য সঠিক নিয়ম জানা আবশ্যক: আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী

মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর