admin
প্রকাশিত: 4:46 PM, October 11, 2026
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সিলেটের চিকনাগুল পাহাড়ের ঠাকুরের মাটি এলাকায় এই মানবিক ও কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট-বড় প্রায় দুইশত জন প্রত্যেকে নিজেদের পছন্দমতো ১ টাকা দিয়ে কেনাকাটা করেন।
সংগঠনের সভাপতি মিশুক দেবনাথ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজিব দত্ত টিঠুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য ও আয়োজক কমিটির সভাপতি ধনঞ্জয় কুমার দাস, সদস্য শংকর চক্রবর্ত্তী শংকু, উত্তম পাল সনি ও শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সদস্য চন্দ্রসেন তালুকদার, মতিলাল মালাকার, নিতাই চন্দ্র নাথ, অঞ্জন কুমার দে, বংকিম আচার্য্য, অশোক দাশ, সুজিত দাশ, অরুণ দাশ, বাপ্পী রায়, মলয় দত্ত মিঠু, পরিবারের সদস্য রীতা আচার্য্য, সবিতা পাল, সুর্পণা রায়, লিজা চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ঈদ ও পূজায় সংগঠনটি নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে।-বিজ্ঞপ্তি
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ