admin
প্রকাশিত: 4:54 PM, October 11, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল স্থানীয় জামাল মাস্টার ও ব্যবসায়ী শামীম আহমেদের বাড়িতে হানা দেয়। এ সময় এক বাড়ি থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করা হয়। অন্য বাড়িতে ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধর ও নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী শামীম আহমেদ। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দলটি প্রথমে একটি বাড়িতে প্রবেশ করে। পরে পাশের বাড়িতে ঢুকে ডাকাতি শুরু করে। এ সময় ব্যবসায়ী শামীম আহমেদ বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। শামীম আহমেদ ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক।
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মরতুজা চৌধুরী জানান, জামাল উদ্দিনের ঘর থেকে সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। তবে ব্যবসায়ী শামীম আহমেদের বাড়ি থেকে কী পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার পর রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। পরে সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সংগৃহীত ফুটেজ থানা-পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তর কুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগেও এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ