admin

প্রকাশিত: 2:43 PM, October 13, 2026

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেন, পড়াশোনা ও জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে তাদের বিশ্বনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী।

গেস্ট অব অনার প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে শিক্ষার্থীদের এখন থেকেই অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.), স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং স্কলার্সহোম প্রিপারেটরি সেকশন, পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন্নেসা জীবন।

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। আলোচনা পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক সজিবুর রহমান।

দ্বিতীয় পর্বে নবীন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গান ও নৃত্যের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পারমিতা রায়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ