admin

প্রকাশিত: 10:37 AM, October 22, 2026

অবশেষে বসতভিটা পেলেন তৃণমূলের বিএনপি কর্মী মশাহিদ আলী

অবশেষে বসতভিটা পেলেন তৃণমূলের বিএনপি কর্মী মশাহিদ আলী

বালাগঞ্জ প্রতিনিধি:

মাথা গোঁজার একটুখানি ঠাঁই পেতে বছরের পর বছর মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে ভূমিহীন মশাহিদ আলীকে। পদ-পদবি না থাকলেও অন্তরে-বাইরে বিএনপি অন্তপ্রাণ মশাহিদ আলী জীবনভর ছুটে বেড়িয়েছেন দলের মিছিলে-মিটিংয়ে। অথচ দিন শেষে স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান নিয়ে পরিযায়ী জীবন কাটাতে হতো এই ত্যাগী কর্মীকে। অবশেষে তার এই দুঃখ লাঘবে পাশে দাঁড়িয়েছেন বালাগঞ্জের কৃতিসন্তান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।

বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের হতদরিদ্র, সহজসরল মশাহিদ আলীর দুরবস্থার কথা জানতে পেরে ব্যারিস্টার আদনান সম্প্রতি তার বসতঘরের জন্য ২.৫ শতক ভূমি ক্রয় করে দিয়েছেন। বসতভিটা পেয়ে এখন মহাখুশি মশাহিদ আলী। নিজে পড়ালেখা না জানলেও একমাত্র কন্যাসন্তানের পড়ালেখা নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছেন তিনি।

এদিকে তৃণমূলের পরিচিত মুখ মশাহিদ আলীকে বসতভিটা উপহার দেওয়ার এই উদ্যোগ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। গত সোমবার বিকেলে স্থানীয় মোরার বাজারে মশাহিদ আলীর হাতে আনুষ্ঠানিকভাবে ভূমির দলিল হস্তান্তর করা হয়।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব এম এ মালিক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, বালাগঞ্জ উপজেলা বিএনপি ও দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মশাহিদ আলীকে শিগগিরই একটি বসতঘর নির্মাণ করে দেওয়া হবে। অনুষ্ঠানে ব্যারিস্টার আদনান ছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদীসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে আলাপকালে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেন, “মশাহিদ আলীর মতো ত্যাগী, তৃণমূল কর্মীদের নিয়েই আমাদের পথচলা। তারা আছে বলেই আমরা আছি। আমি মনে করি, আমার সম্পদে আমার দলীয় নেতাকর্মীদের হক আছে।” তিনি তার পিতা, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত রাজনীতিক এম এ হকের আদর্শকে ধারণ করে দলীয় নেতাকর্মীদের নিজের পরিবারের সদস্য হিসেবে বুকে জড়িয়ে রাখতে চান বলে ব্যক্ত করেন।

ভূমি পেয়ে আবেগাপ্লুত তৃণমূল কর্মী মশাহিদ আলী বলেন, “সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলী ভাই আমাকে বাড়িঘর করে দেবেন বলেছিলেন, কিন্তু তিনি পারেননি। আজ এম এ হক সাহেবের ছেলে আমাকে জমি কিনে দিয়েছেন, এতেই আমি ধন্য। এখন আমার নিজের একটা ঠিকানা হবে।”


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ