admin
প্রকাশিত: 1:43 PM, October 23, 2026
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান করেন দলের নেতাকর্মীরা। বিমানবন্দরে পৌঁছালে শাবু নেওয়াজকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক বলেন, “জাতীয়তাবাদী দলের জন্য প্রবাসে শাবু নেওয়াজের অবদান অতুলনীয়। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রবাসীরাই আমাদের প্রেরণার অন্যতম উৎস।”
বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ গ্যাসের পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, “দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শাবু নেওয়াজের মতো ত্যাগী নেতাদের দেশে ফেরা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আরও চাঙ্গা করবে এবং আন্দোলনকে বেগবান করবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির বিভাগীয় সভাপতি সৈয়দ নুরুজ্জামান, মহানগর বিএনপির উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপি নেতা লুৎফুর রহমান ও শাহাদাত হোসেন মিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আখতার হোসেন মিন্টু, যুবদল নেতা নজরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, ছাত্রনেতা ইফতেখার আহমদ সানি, মহানগর ছাত্রদলের কৃষিবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প