admin

প্রকাশিত: 2:43 PM, October 24, 2026

মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান ‘সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দলকে সুসংগঠিত করতে হবে’ : অ্যাডভোকেট এমরান চৌধুরী

মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান ‘সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দলকে সুসংগঠিত করতে হবে’ : অ্যাডভোকেট এমরান চৌধুরী

স্টাফ রিপোর্টার:

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল। গতকাল শুক্রবার বাদ সন্ধ্যা আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন, “তৃণমূলের রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বই দলের প্রাণ। রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মাধ্যমেই দলকে সুসংগঠিত রাখতে হবে। তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে নবগঠিত যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মাসরুর রাসেল রাজপথের একজন উদীয়মান ও সক্রিয় যুবনেতা; তাকে দেওয়া এই দায়িত্ব যুবদলকে আরও গতিশীল করবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ এবং সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

এছাড়া সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সুমেল আহমদ চৌধুরী, বাছিতুর রহমান বাছিত, আব্দুল খালিক মিল্টন, আব্দুস সালাম, নুরুল আলম, প্রসুন পাল চৌধুরী, শিহাব রহমান, সোহেল আহমদ, জাহাঙ্গীর হোসেন, ইমাম মোহাম্মদ জহির, মিয়া মোহাম্মদ উজ্জ্বল, আশরাফুল আলম মাহি, সপ্তাংশু দাস, আবুল কালাম বাবু, ঝুমন আহমদ, হাবিবুর রহমান হাবীব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদল যে কোন আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছে: মির্জা মো. সম্রাট হোসেন

‎যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ‎ ‎সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

শাল্লায় আগাম পানি নেমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে বেড়াতে এসে ভাই বোন অপহরণ, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তা-ঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছাত্রনেতা খান মোহাম্মদ সামির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

ইউরোপ থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৩৫ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প