admin
প্রকাশিত: 1:33 PM, October 25, 2026
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল উপজেলার করাব গ্রামের মো. সোনাই মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তোফাজ্জল মিয়া নিজ জমিতে কৃষি কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রাথমিক অবস্থায় বিষয়টি বুঝতে না পেরে তিনি বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর তার শারীরিক অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে নাপা ও প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করান।
তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে শারীরিক লক্ষণ দেখে তার মা বুঝতে পারেন যে তোফাজ্জলকে সাপে কেটেছে। বিষয়টি টের পাওয়ার পরপরই পরিবারের লোকজন তাকে দ্রুত হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের স্বজনরা জানান, তোফাজ্জলকে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি