admin
প্রকাশিত: 12:22 PM, October 26, 2026
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে রেখাবুল আলম সায়েম কে আহবায়ক এবং প্রভাষক মো:লুৎফুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক মো:জহিরুল ইসলাম, মো: জাকির হোসেন, প্রভাষক মো:জামাল হোসেন। ২০০৬ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৬ খ্রিস্টাব্দ থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সিলেট বিভাগের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উৎসাহ প্রদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র করে ৫ বার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকলেও নতুন উদ্যোগে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করল সাবাস সিলেট সোসাইটি। এই আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠন করবে। সদস্য হতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ করে প্রাথমিক সদস্য হওয়ার জন্য আহ্বান করা হলো।-বিজ্ঞপ্তি
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের