admin
প্রকাশিত: 6:55 AM, November 1, 2026
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারকদের চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে কাক্সিক্ষত এই কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তৃনমূলের নেতা-কর্মীদের মাঝে গুঞ্জন ছিল চলতি অক্টোবর মাসেই হয়তো ঘোষণা আসবে, তবে সব হিসাব-নিকাশ শেষে নভেম্বরের যেকোনো সময় নতুন কমিটি প্রকাশের জোরালো ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন নেতৃত্ব থমকে থাকায় যে সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে নতুন উদ্দীপনায় রাজপথে ফেরার প্রহর গুনছেন সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রনেতারা।
ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের দাবি সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে হলে অতীত রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী, মেধাবী ও দক্ষদেরই শীর্ষ পদে মূল্যায়ন করতে হবে। বিশেষ করে বিগত দুঃসময়ে প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে যারা দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং রাজপথে অনড় ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান বিবেচনায় নেওয়ার আকুল আবেদন তৃণমূলের। পাশাপাশি কমিটিতে অপছাত্রত্ব দূর করে প্রকৃত ছাত্রদের অগ্রাধিকার দেওয়া, গ্রুপভিত্তিক বিভক্তি কমিয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে নেওয়া এবং আহবায়ক ও সদস্য সচিব নির্বাচনে সর্বজনীন জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়ার জোর দাবি উঠেছে।
সিলেটের ছাত্ররাজনীতির দিকে তাকালে দেখা যায়, নতুন পদপ্রত্যাশী ও তরুণ ছাত্রনেতাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতার অতীত রাজনৈতিক ত্যাগ, জেল-জুলুম ও সাংগঠনিক দক্ষতার নানা চিত্র তুলে ধরছেন। সিলেটের চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়Ñসবখানেই এখন আলোচনায় সম্ভাব্য তরুণ নেতৃত্ব। শীর্ষ পদ পেতে ইচ্ছুক নেতারাও ঢাকার কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্যে নিজেদের শক্ত অবস্থান ও গ্রহণযোগ্যতা তুলে ধরতে দিনরাত তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় সিলেট ছাত্রদলের একঝাঁক আলোচিত তরুণ ও ত্যাগী নেতার নাম উঠে আসছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেনÑআব্দুস সামাদ লস্কর মুনিম, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, আবুল হোসাইন, শহীদুল ইসলাম অপু, জহিরুল ইসলাম আলাল, আফজল হোসাইন, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, জয়নাল আবেদীন রাহেল, তানভীর হোসেন খান, মাহবুব হোসাইন, শিহাব আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং আকিরুল ইসলাম জিসান। স্থানীয় রাজনীতিতে এই নেতাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বলয়ে চলছে জোর সমীকরণ।
ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০১৮ সালের জুনে আলতাফ হোসেন সুমন ও দেলোয়ার হোসেন দিনারের নেতৃত্বে সিলেট জেলা ও সুদীপ জ্যোতি এষ ও ফজলে রাব্বী আহসানের নেতৃত্বে মহানগর ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে প্রায় আড়াই বছর পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেই কমিটি দুটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো নতুন নেতৃত্ব আসেনি। সম্প্রতি সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যেও নতুন নেতৃত্বের প্রত্যাশা আরও বহু গুণ বেড়ে গেছে।
কেন্দ্রীয় ছাত্রদল সূত্র নিশ্চিত করেছে যে, প্রার্থীদের তথ্য ও জীবনবৃত্তান্ত যাচাই-বাছাইয়ের কাজ প্রায় শেষ। এখন কেবল ঘোষণার প্রহর। জেলা ও মহানগর ইউনিটে যোগ্য নেতৃত্ব এলে তা সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট সবাই। শেষ পর্যন্ত সব অভ্যন্তরীণ সমীকরণ মিলিয়ে কেন্দ্রীয় হাইকমান্ড কাদের হাতে ঐতিহ্যবাহী সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্বের তুলে দেয়Ñএখন সেটাই দেখার বিষয়।
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত
ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির
সিলেটে একের পর এক মামলা ও জিডি কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন