admin

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: দক্ষিণ সুরমায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: দক্ষিণ সুরমায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক:

রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সিলেট নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালিশি সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল, গাছপালা কেটে ক্ষতিসাধন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই ভাই।

গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের লাউয়াই মোহাম্মদপুর মাস্টার বাড়ির বাসিন্দা হাজী মো. আজিজুল ইসলামের পুত্র শহিদুল ইসলাম ওরফে রুমেল। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড় ভাই যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আমিনুল ইসলাম শরীফ।

লিখিত বক্তব্যে বলা হয়, দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর মৌজার অন্তর্গত প্রায় ২৩ শতক বাড়িঘরসংলগ্ন ভূমি প্রায় ১৪১ বছর আগে তাদের পূর্বপুরুষ ক্রয়সূত্রে অর্জন করেন। এসএ ও বিএস জরিপসহ চূড়ান্ত রেকর্ডে ওই ভূমি তাদের পরিবারের নামে বৈধভাবে রেকর্ডভুক্ত রয়েছে এবং সরকারি পর্চাও বিদ্যমান।

সম্প্রতি বসতবাড়ির উত্তর সীমানায় প্রাচীর নির্মাণ করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মিজানুর রহমান ওরফে লাম্বা মিজানসহ কয়েকজন বাধা দেন। পরে স্থানীয় সালিশে বাদীপক্ষ তাদের মালিকানার পক্ষে দলিল উপস্থাপন করলেও অভিযুক্তরা কোনো কাগজ দেখাতে ব্যর্থ হন। সালিশে জমির মালিকানা বাদীপক্ষের পক্ষে রায় হয়।

অভিযোগে বলা হয়, সালিশি সিদ্ধান্ত উপেক্ষা করে গত ১২ জানুয়ারি ভোররাতে অভিযুক্তরা জোরপূর্বক জমিটি দখল করে নেয় এবং গাছপালা কেটে কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করে। এ সময় প্রতিবাদ করতে গেলে বাদী পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে দখলদাররা সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করে অবস্থান করছে বলেও অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা জানান, তারা দক্ষিণ সুরমা থানায়, এসএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কার্যকর প্রতিকার পাননি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসী দুই ভাই অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এবং আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


সর্বশেষ সংবাদ

স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

স্বর্ণ ব্যবসাকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

সিলেট মহানগর বিএনপির প্রচার মিছিল আজ

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শনিবার সিলেট থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময়

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জে বিদ্যুৎ ছিল না ৭ দিন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে চরম আকারে বিদ্যুৎ বিপর্যয়ে নাকাল হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরগুলোতে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তুরস্কের