admin

প্রকাশিত: 2:28 PM, November 1, 2026

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার:

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর মোট ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। তবে বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো করেছে। গতকাল শনিবার সিলেট শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় মোট ৭২ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৮৯৩ জন। উত্তীর্ণ হয়েছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

গত বছর ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ জন। সেই হিসাবে এবার পাসের হার কমেছে দশমিক ৯৬ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে ৩৯৮ জন।

এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে। ২৮ হাজার ৯৩৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৯৬ জন। তাদের পাসের হার ৪৮ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, ৪২ হাজার ৯৫৮ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২২ হাজার ৫০১ জন। ছাত্রীদের পাসের হার ৫২ দশমিক ৩৮ শতাংশ। তবে জিপিএ-৫ অর্জনে ছাত্ররা সামান্য এগিয়ে রয়েছে। এ বছর ৬১৩ জন ছাত্র এবং ৫৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৬৮ দশমিক ৫৪ শতাংশ। এ বিভাগে ১৪ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯ হাজার ৮৩৮ জন। মানবিক বিভাগে ৪৯ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২ হাজার ৮৪৮ জন। এ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৯১১ জন। এ বিভাগে পাসের হার ৪৭ দশমিক ৮১ শতাংশ।

সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে পাসের হারে মেয়েদের এগিয়ে থাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনামূলক ভালো ফলাফল এবারের পরীক্ষার উল্লেখযোগ্য দিক।


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম