admin

প্রকাশিত: 3:15 PM, November 1, 2026

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সিলেটে এক আনন্দ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার এই শুভেচ্ছা মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের সামনে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়। এতে সিলেট মহানগর, জেলা, বিভিন্ন কলেজ ও ইউনিট ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ও শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান, যার ফলে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি, সিলেট ল’কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল আহাদ শোয়েব, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা সপ্তাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, আব্দুস সালাম ভূঁইয়া, সিলেট ল’কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, এস এ ডালিম, হাসানুক হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, নাহিদ আহমদ অপি, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা মুরাদ আহমদ, মোশাররফ রহমান আসিফ, মাহমুদুর রহমান মাহিন, সিলেট জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন চৌধুরী ও ইসতিয়াক আহমদ রোহান, সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক বাঁধন ইসলাম এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, রাজু আহমদ নাঈম, আতিকুর রহমান আতিক, নাবিল আহমদ ও ইমতিয়াজ মাহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা রাসেল গাজী, রুহুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা খালেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

এইচএসসির ফলাফলে হবিগঞ্জে পাসের হার ৪৭.৯৫ শতাংশ

হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা মৌমি জিপিএ ৫ পেয়েছে

এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হওয়ায় জেলা ও মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জে বেশি দামে গ্যাস বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য জরিমানা ৩৬ হাজার টাকা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

সিলেট বোর্ডে এইচএসসি পাসের হার ৫০.৯০ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ১২০৪ জন

স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক মনোনীত মানিক

আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম